শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় রোপা, আমন বীজতলা স্থাপনকারী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং আমন চাষে উৎসাহিত করতে প্রান্তিক ১৩’শ কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী আমন ধানের বীজ ও আমন ধানের চারা উৎপাদনের উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দুুপুরে চুনারুঘাট উপজেলা হলরুমে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষি উপকরণ ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। বীজ ও উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মোঃ মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য এম এম শফিকুর রহমান জামান, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিফুর রহমান প্রমূখ। এসময় কৃষি অফিসের পদস্থ কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চুনারুঘাট উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩’শ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ ও আমন ধানের চারা উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে উন্নতমানের আমন ধানের বীজ প্রদান করা হয়। এবং ৪ বিঘা জমিতে বীজতলা তৈরীর জন্য উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের যেকোনো প্রান্তের মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে সরকার সবসময় তাদের পাশে এসে দাঁড়ায়। কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বীজ বিতরণের মাধ্যমে কৃষকরা পুনরায় চাষাবাদে উদ্বুদ্ধ হবেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের যথাযথভাবে বীজ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। একই সঙ্গে সরকারের কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আর্থিক পুনর্বাসন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন সবসময় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। চুনারুঘাটের কৃষি খাতকে দ্রুত পুনর্গঠন করতে সরকারের এমন সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com