নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও জাসাস নেতা রাসেল মিয়ার মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনার জেরে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
এনসিপির নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও জাসাস নেতা রাসেদ মিয়ার মধ্যে এ ঘটনাটি ঘটে। এক পর্র্যায়ে সংঘর্ষটি রাজনগর গ্রামের নুরুল আমিন ও আনমনু গ্রামের রাসেদ মিয়ার স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে পুলিশ, পথচারীসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে পুলিশ সহ ২ জন গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।