বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং শিবপাশা-জলসুখার রাস্তার বেহাল দশা। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বানিয়াচং থেকে জলসুখা যেতে যেখানে সময় লাগে ২০ মিনিট সেখানে রাস্তা ভাঙার কারণে ১ ঘন্টারও বেশি সময় লাগে। যাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই সড়ক সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে হাটু পানি হয়ে যায়। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ২৭ কেজি গাজা উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গতকাল ভোররাত ৫ টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ডিস্ট্রিক ট্রাক অলিপুর এলাকায় গতিরোধ করে। এ সময় ট্রাকের চালক ও বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের পাশে বয়ে যাওয়া গোপলা নদীতে মাছ ধরতে বাধা দেয়া হচ্ছে। গত ১৫ অক্টোবর সকালে নদীতে মাছ ধরতে গেলে এলাকাবাসী তাদের উপর হামলা চালিয়ে নৌকা, বাঁশ ও জালসহ মূল্যবান সরঞ্জাম এলাকাবাসী নিয়ে গেছে বলে মৎস্যজীবীরা অভিযোগ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শতক গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। জেলায় শতভাগ ফেল হওয়া একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ। এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাতজন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। এছাড়া জেলার আরও ৫টি প্রতিষ্ঠানে পাসের হার ১০ শতাংশের নিচে। ৪৩টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশেরও কম। এসব তথ্য বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসির সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে সুদীন গ্রাম ও পাশর্^বর্তী মুরাগাও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সুদীন গ্রামের মকবুল হোসেন ও পাশর্^বর্তী মুরাগাও গ্রামের ফরিদ মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে বিস্তারিত
নবীগঞ্জের বিশিষ্ট সমাজকর্মী, রোটারিয়ান আশরাফ উদ্দিনের দীর্ঘ ৫ মাসের প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে উপজেলার তিনটি সড়ক পুনঃসংস্কারের অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে এসব সড়কের কাজ টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশরাফ উদ্দিনের নিজ গ্রাম নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম সড়ক পুনঃসংস্কারের অনুমোদন দিয়েছে সড়ক ও জনপথ মন্ত্রণালয়। দীর্ঘ পাঁচ মাসের নিরলস প্রচেষ্টার ফল হিসেবে গয়াহরি-দত্তগ্রাম সড়ক পাকাকরণে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আরিফুল হক আরিফ এর জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শহিদ কিবরিয়া চত্বরে সংলগ্ন বনফুলের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, নবীগঞ্জ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিট থেকে ১টার মধ্যে হবিগঞ্জ ‘ক’ সার্কেলের নেতৃত্বে মাধবপুর থানার গন্ধবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাতক আসামি মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের ওমর আলীর পুত্র মোঃ জসিম মিয়ার নিজ দখলীয় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরবাজারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবিরাম যানজট এখন নিত্যদিনের চিত্র। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও তা স্থায়ী সমাধান এনে দিতে পারছে না। কয়েকদিনের মধ্যে আবারও আগের অবস্থায় ফিরে আসে সবকিছু। ফলে এই বাজারের যানজট এখন যেন এক অনন্ত দুর্ভোগে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ফুলপট্টি রোড থেকে বিস্তারিত
স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ ভারতের ত্রিপুরাতে জনতার হাতে নিহত ৩ বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাল্লা স্থলবন্দর বরাবর প্রহড়মুড়া সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করে খোয়াই থানা পুলিশ। বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার আবুল খায়েরের নেতৃত্বে পতাকা বৈঠক শেষে বিএসএফের কাছ থেকে লাশগুলো গ্রহণ করে বিজিবি। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় সীমান্ত সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় উপজেলার মনতলা তেমনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয় এবং ৩টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর মনতলা বিওপির টহলদল গোপন সংবাদের বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com