রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

চুনারুঘাটে বিয়ে বাড়িতে পুকুরে ডুবে ৩ বোনের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো- ওই উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামীমা আক্তার (১২), মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়- অভিভাবকদের সঙ্গে ওই শিশুরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। গতকাল মঙ্গলবার ছিল বিয়ের দিন ছিল। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। অন্যদিকে শিশুরা খেলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নেমে একে একে তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com