শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে বড় ভাইয়ের চাপাতির কূপে ছোট ভাই নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কূপে মনির হোসেন (২২) নামের কসাই নিহত হয়েছে। এ নিয়ে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রাত ৯টার দিকে গরুবাজার খোয়াই বাধে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র। জানা যায়, মনির হোসেন বিভিন্ন বিয়েতে গরু জবাই করে জীবিকা নির্বাহ করে। গতকাল ওই সময় তার বড় ভাই মাদকাসক্ত রনি মিয়ার সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সে গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ হাসপাতালে ছুটে যান। তার উপস্থিতিতে সদর থানার এসআই লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ওসি জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনার সাথে আর কারা জড়িত ঘটনা আসলে কি তা তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত রনিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com