বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ের অন্ধ ব্যবসায়ী আব্দুল হেকিম দুশ্চিন্তায়

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ “আইসক্রিম লাগবে আইসক্রিম” নাড়ু লাগবে নাড়ু —এই চেনা ডাকটি অনেকের কানে বাজে লাখাই উপজেলার বিভিন্ন গ্রামে। কিন্তু অনেকেই জানেন না, যিনি এই ডাক দেন, তিনি নিজেই অন্ধ। নাম আব্দুল হেকিম, বয়স ৪৫ বছর। জন্ম ও বেড়ে ওঠা লাখাই উপজেলার করাব গ্রামে। জীবনের সবচেয়ে বড় লড়াইটা তিনি লড়ছেন চোখ বন্ধ রেখেই—কিন্তু মনের আলোয়।
মাত্র ১৫ বছর বয়সে এক অজানা রোগে চোখের আলো হারিয়ে ফেলেন হেকিম। তারপর থেকেই অন্ধকারে পথ চলা। তবে থেমে থাকেননি। জীবন-জীবিকার তাগিদে গ্রাম থেকে গ্রাম ঘুরে বিক্রি করেন আইসক্রিম ও নাড়ু। কিছুই দেখতে না পেলেও মানুষের সহযোগিতা ও নিজের অভ্যস্ততা দিয়ে আন্দাজে চলেন রাস্তায় রাস্তায়।
তিনি জানান, “আমি চোখে কিছুই দেখি না, রাস্তা হাঁটার সময় মানুষকে জিজ্ঞেস করতে করতে পথ খুঁজি। অনেকে দয়া করে বলে দেয়। আমার পণ্য কিনে মানুষ যা দেয়, আমি বিশ্বাস করে সেই টাকা নিই। প্রতিদিন ২শত থেকে ৩শত টাকা লাভ হয়, কিন্তু সংসার চালাতে অনেক কষ্ট হয়।”
আব্দুল হেকিমের পরিবারে রয়েছে স্ত্রী এবং পাঁচ কন্যা সন্তান। বড় তিন মেয়েকে অভাবের কারণে পড়াতে পারেননি, এখন টাকার অভাবে বিয়েও দিতে পারছেন না। দুই ছোট মেয়ে এখনও স্কুলে পড়ে, কিন্তু সেখানেও চলছে টানাপোড়েন। সরকারি প্রতিবন্ধী ভাতা ছাড়া আর কোনো সহযোগিতা পান না তিনি।
হেকিমের আক্ষেপ করে বলেন,“কার কাছে বলব সাহায্যের কথা, কেউই তো শোনেনা আমার দুঃখ। যদি কোনো হৃদয়বান মানুষ বা সরকার সহযোগিতা করত, মেয়েগুলোর মুখে একটু হাসি ফুটতো।” একটি পরিবার যেন একটু ভালোভাবে বাঁচতে পারে, পাঁচটি মেয়ের ভবিষ্যৎ যেন আলোয় ভরে ওঠে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com