বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান করেছে হবিগঞ্জ পৌরসভা।
গতকাল বুধবার সকালে জজকোর্ট প্রাঙ্গনে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন করেন হবিগঞ্জে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আনোয়ার সাদাত, পিপি এডভোকেট আব্দুল হাই, জিপি এডভোকেট খায়রুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বকুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক বলেন, ‘শুধু জজকোর্ট প্রাঙ্গণ নয় আমরা হবিগঞ্জ পৌরএলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ সবাই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করলে হবিগঞ্জ পৌরসভা আরো পরিচ্ছন্ন ও সুন্দর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। পৌর নির্বাহী কর্মকর্তা বলেন,‘হবিগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক করতে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচী পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com