মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ পয়েন্টে ডিবি পুলিশ ও এনএসআই’র যৌথ অভিযানে ৩শ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ সময় সদর উপজেলার লুকড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক (২৫) নামের এক টমটম চালককে আটক করা হয়। সে ওই গ্রামের আইয়ুব আলীর পুত্র। তবে ওই চালের মূল মালিক পালিয়ে গেছে। গতকাল শুক্রবার বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গ্রামে গ্রামে বাড়ছে জ¦র, সর্দি, কাশিঁ ও গলা ব্যথার প্রার্দুভার। এদের শরীরে কোরনার সংক্রামন থাকার সন্দেহে আতংক থাকলেও কেউই নমুনা পরীক্ষা করতে আগ্রহ দেখা যাচ্ছে না। সেই সাথে রাস্তাঘাটে, হাটে বাজারে মানুষের পাশাপাশি বাড়ছে যানবাহনের সংখ্যা। শুক্রবার সকাল থেকেই নবীগঞ্জ শহরে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। পাশাপাশি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার কোভিড-১৯, বন্যা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) মিন্টু চৌধুরী। উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গতকাল ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৪৭.৯%। ইতিপূর্বে আক্রান্তদের মধ্যে গতকাল সুস্থ হয়েছেন বলে রিপোর্ট এসেছে ১১ জনের। আক্রান্তদের মধ্যে সকলেই হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ২হাজার ১২৯ জন। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেছেন, হবিগঞ্জ একটি সম্ভবনাময় জেলা। এ জেলায় রয়েছে সুন্দর একটি ভৌগলিক অবস্থান। এখানকার মানুষ পরিশ্রমী, সহজ সরল ও আবেগ প্রবণ। এ আবেগকে ইতিবাচক দিকে কাজে লাগিয়ে এখন হবিগঞ্জ আত্মমর্যাদা অর্জন করেছ। হবিগঞ্জ পৌর পরিষদের দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ পৌরসভার মেয়র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ ব্লু-বার্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমাহ হবিগঞ্জ সদর থানা মসজিদে হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের উপদেষ্টা মশিউর রহমান শামীম, হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শুক্রবার বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন) ২০১৮ এর ২৫ (২) ধরায় ৮ জনকে ২১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। উপজেলায় নির্বাহী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে মসজিদে মিলাদ পড়ানো নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় কাজল মিয়া (৫২), খেলু মিয়া (৩৫), রোজিনা (২৫), নুরুল আমিন (৪০), রবিউল (২৩), রুহুল আমিন (২৫), ইনতাজ মিয়া (৫০), নানু বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলায় ৩ হাজার ২’শ টাকা অর্থদ- করা হয়েছে। গতকাল ৯ জুলাই শুক্রবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার হবিগঞ্জ শহরে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার বিকালে পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ত্রুটিপূর্ণ লাইনে মেরামত কাজের জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে সময় কমবেশি হতে পারে। তবে গ্রাহকরা জানান, বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল ৯ জুলাই শুক্রবার ভোররাতে সোনাপাশা ও শোলাটেকার হাওরে ভ্রাম্যমান কোর্টের অভিযানে এ সমস্ত অবৈধ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ সময় জেলেদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মাঠে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা বিস্তারিত
জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ১১ মামলায় ৬ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জুলাই) সকালে উপজেলার দাউদনগর বাজার, দেউন্দি সড়ক, ওয়ার্কশপ এলাকা ও পুরান বাজারে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন মানষিক ভারসাম্যহীন ভবেঘুরে মহিলার সন্ধান পেয়ে ছুটে যান তার কাছে। নিজ হাতে পড়িয়ে দেন নতুন কাপড়। ভবেঘুরে মহিলাটির নাম নেহার বেগম। এ ঘটনাটি দেখে স্থানীয়রা আনন্দে আত্মহারা। এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারি ও কঠোর লকডাউনের মাঝেও হবিগঞ্জ জেলার সীমান্ত উপজেলা মাধবপুরে থেমে নেই মাদক ব্যবসা। সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুলিশের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে কঠোর লকডাউনে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। তবে পুলিশও ব্যাপারটি বুঝতে পেরে লকডাউন বাস্তবায়নের পাশাপাশি মাদক বিরোধী অভিযানের ছক একে কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলার বিস্তারিত
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুল হামিদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে সাড়ে ৫ টায় র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভরপুর জামে মসজিদের এলাকায় অভিযান চালিয়ে হামিদকে গাঁজাসহ গ্রেপ্তার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় গতকাল ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৩৫.৩৮%। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ২০জন, মাধবপুর উপজেলার ৮জন, নবীগঞ্জ উপজেলার ৭জন, বাহুবল উপজেলার ৬জন, চুনারুঘাট উপজেলার ২জন, লাখাই উপজেলার ১জন, বানিয়াচং উপজেলার ১জন ও আজমিরীগঞ্জ উপজেলার ১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com