বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবল বাজারে যানজট নিরসনে অভিযান ৩ মামলায় ৮ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা সদরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাহুবল বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার ৬ এপ্রিল দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাহুবল মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে অবৈধভাবে যানবাহন পার্কিং করে জনভোগান্তি সৃষ্টির দায়ে ৩ জনকে পৃথক ৩ টি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com