মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গের ফতেহপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামে শিশুদের ঝগড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের মাঝে ১০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকা জনক অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও আহতদের পারিবারিক সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় ফতেহপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে সাথে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে সোমবার রাত সাড়ে ৮টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বীয়ান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের মাঝে ১০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় জমির আলী নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে। আহত জমির আলীর শরীরে ৫টি টেটাবিদ্ধ হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ জানান, শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com