সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ক্রমবর্ধমান চুরি ও কিশোর গ্যাংয়ের উপদ্রব নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই রিজেনের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বহুলা, মোহনপুর, শায়েস্তানগর, গোসাইপুর, নিউ মুসলিম কোয়ার্টার ও অনন্তপুরসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায়।
অভিযানে কিশোর গ্যাংয়ের মূলহোতা হিসেবে পরিচিত রাহাত খানসহ রাহী, মনু মিয়া ও শাকিল মিয়াকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাং কার্যক্রমের সঙ্গে জড়িত। বিশেষ করে রাতের বেলায় তারা সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটিত করত, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।
এর আগে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে গত দুই মাসে প্রায় ২ শতাধিক চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার তথ্য জানায় পুলিশ। তবে জামিনে মুক্ত হয়ে অনেকেই পুনরায় অপরাধে জড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ওসি দেলোয়ার হোসেন বলেন, “সংবাদ প্রকাশের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছি। কিশোর গ্যাং নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবেন।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং কিশোর গ্যাং ও চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com