মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সমুদ্রপথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে হবিগঞ্জের ২ যুবকের করুন মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

এস এম সুরুজ আলী ॥ দালালের মাধ্যমে সমুদ্রপথে লিবিয়া থেকে প্লাস্টিকের নৌকা যোগে গ্রিস যাওয়ার পথে হবিগঞ্জের নিখোঁজ হওয়া দুই যুবক আর বেঁচে নেই। গভীর সমুদ্রে মারা গেছে। গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সঙ্গী নৌকায় বেঁচে যাওয়া সুনামঞ্জের দিরাইয়ের আকমল মিয়া। গ্রিসের স্মরনার্থীদের ক্যাম্পে থাকা হবিগঞ্জের বানিয়াচঙ্গের যুবকের মাধ্যমে নৌকায় বেঁচে যাওয়া যুবক আকমল মিয়াসহ ৪জনের সাথে এ প্রতিনিধি কথা বলেন। তারা জানান, লিবিয়ার তোবরুক বন্দর থেকে ২১ মার্চ রাত ১০টার দিকে ৪৩ জন গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন। এর ৩৮জন সিলেটের বাসিন্দা। নৌকার ২জন চালক ছিলেন সুদানি নাগরিক। মূলত নৌকার নিয়ন্ত্রন সবকিছুই ছিল তাদের হাতে। ২১ মার্চ রাতে ২/৩ ঘন্টা সমুদ্র পথ ফাঁড়ি দেওয়ার পরই চালক রাস্তা হারিয়ে ফেলে। নৌকাটি ৬দিন সমুদ্রে ভাসতে থাকায় অনেকের পেটে প্রচন্ড ক্ষুধা লাগে। ক্ষুধার যন্ত্রণা আর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় কেউ কেউ ভেঙ্গে পড়েন। পানির পিপাসায় কারো কারো গলা শুকিয়ে যায়। এ অবস্থায় বিশুদ্ধ পানি না পেয়ে প্রচন্ড পানির পিপাসায় বাধ্য হয়ে তাদেরকে সমুদ্রের বিষাক্ত পানি প্রাণ করতে হয়েছে। পানি পান করার সাথে সাথেই তাদের বর্মি শুরু হয়। বর্মির পাশাপাশি গলা দিয়ে রক্ত বের হয়ে নিস্তেজ হয়ে ১৭জন মারা যান। ২৪ মার্চ মারা যান নৌকায় থাকা হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ৩ সন্তানের জনক লুৎফুর রহমান তালুকদার (৫০) ও তার বায়রা ভাই লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা জুনাইদ মিয়া। তাদের মরদেহ ১দিন নৌকা রাখা হয়। একদিন পর নৌকার চালক সুদানীরা মরদেহগুলো সমুদ্রে ভাসিয়ে দেয়। আকমল মিয়া আরো জানান, সুদানীরা প্রথমে চেয়েছিলেন মৃত ২১ জন ব্যক্তি মরদেহ নৌকা রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষীদের কাছে সমজিয়ে দিবেন। কিন্তু এরই মাঝে অনেক মরদেহ থেকে দুর্গদ্ধ বের হতে শুরু করে। তাছাড়াও লাশগুলো নৌকা থাকলে চালকরা বিপদে পড়বে এ চিন্তা করে তারা মরদেহগুলো সমুদ্রে ফেলে দেয়। ২৭ মার্চ সারা দিন সমুদ্রে নৌকা ভাসমান থাকার পর সন্ধ্যায় দিকে সমুদ্রে টহলে থাকা গ্রিসের নিয়োজিত ‘হেলেনিক কোস্ট গার্ড’ কর্মীদের টলার এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমাদের উদ্ধারের ৩ ঘন্টা আগেও আরকজনের মৃত্যু হয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মরদেহ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। এ সময় গ্রিসের ‘হেলেনিক কোস্ট গার্র্ড’ না আসলে হয়তো আমরা মারা যেতাম। এমন করুণ দৃশ্য এখনো চোখের সামনে ভেসে উঠছে। এভাবে আর যেন কারো মৃত্যু না হয়, সেই কামনা মহান আল্লাহ তালার কাছে করি।
এ দিকে লুৎফুর রহমান ও জুনাইদ এর বাড়িতে চলছে শোকের মাতম। তাদের অকাল হারিয়ে যাওয়ায় লুৎফুর রহমানের ৩ সন্তান ও জুনাইদের ৩ সন্তানের ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। ২৭ মার্চ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে অবৈধ পথে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ১৭ জনের মৃত্যুর সংবাদ। এর মধ্যে বাংলাদেশি ১৭ অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে ৪ জন সুনামগঞ্জের দিরাইয়ের। ৬ দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকটে কারণে তাদের মৃত্যু হয়। জীবিতদের ২১ জন বাংলাদেশি, ৪জন দক্ষিণ সুদানের এবং ১জন চাদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিরা গনমাধ্যমকে জানিয়েছেন যাত্রাপথে মারা যাওয়া লোকদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।
সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার দালাল আব্দুস সালামের মাধ্যমে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে গত ডিসেম্বর রওয়ানা দেন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ৩ সন্তানের জনক লুৎফুর রহমান (৪০) ও তার বায়রা ভাই লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা জুনাইদ মিয়া। জুনাইদ মিয়াও ৩ কন্যা সন্তানের জনক। সেখানে প্রায় সাড়ে ৩ মাস থাকার পর ২১ মার্চ তারা তাদের পরিবারকে জানান, লিবিয়া থেকে গ্রীসের উদ্দেশ্যে গেম (নৌকা) কিংবা বোর্ড ছাড়বে। এরপর থেকে পরিবারের সদস্যরা তাদের কোন সন্ধ্যান পাচ্ছেন না। এর মধ্যে তাদের সন্ধানের জন্য দালাল সালামের সাথে পরিবারের লোকজন যোগাযোগ করলে ২৩ মার্চ সালাম জানান, তারা গ্রীসে পৌছে গেছে। দালাল ওই সংবাদ দিলেও লুৎফুর ও জুনাইদ গ্রীসে পৌছেছে বলে এমন কোন সংবাদ পরিবারকে জানাননি। ২৭ মার্চ ভূমধ্যসাগরে ১৭ জনের মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যে বাংলাদেশি ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ খবর পাওয়ার পর থেকে আমরা দালাল সালামের কোন খোঁজ পাচ্ছি না, সে তার মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছে। কয়েক মাস পূর্বে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে হবিগঞ্জের ৩৫জন যুবকের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com