মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ ব্লু-বার্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমাহ হবিগঞ্জ সদর থানা মসজিদে হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের উপদেষ্টা মশিউর রহমান শামীম, হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি এখলাছুর রহমান, সিনিয়র সহ সভাপতি জানে আলম, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, এইচ এম ফারুক, মোল্লা জালাল উদ্দিন, আতাউর রহমান, প্রফেসর আব্দুল হেকিম, লুৎফুর রহমান আলফু, নাজমুল ইসলাম, আফজাল আহমেদ, মোজাম্মিল হোসেন অপু, আব্দুল হাই, মামুন আল সালেহ, শেখ শরীফ উদ্দিন রনি, শাহ আলম, হাফেজ আবুল মনসুর, জয়নাল আবেদীন তপু, মাষ্টার মিজানুর রহমান, মরহুমের ছেলে মাহি প্রমুখ। মাহফিলে আলহাজ্ব মোঃ নাসির উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ফোরামের নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com