বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ধল গ্রামে মিলাদ পড়ানো নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে মসজিদে মিলাদ পড়ানো নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় কাজল মিয়া (৫২), খেলু মিয়া (৩৫), রোজিনা (২৫), নুরুল আমিন (৪০), রবিউল (২৩), রুহুল আমিন (২৫), ইনতাজ মিয়া (৫০), নানু মিয়া (৪০), মাহমুদা খাতুন (৩৫) ও বাচ্চু মিয়া (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানান, ওই গ্রামের খালেক মিয়ার সাথে বাচ্চু মিয়ার জুম্মা নামাজের সময় মিলাদ পড়ানোকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মিলাদ পন্ড হয়ে যায়। পরে উভয়পক্ষের লোকজন মসজিদ থেকে বের হয়ে বাড়িতে এসে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com