বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শুক্রবার বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন) ২০১৮ এর ২৫ (২) ধরায় ৮ জনকে ২১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজারসহ বেশ কিছু জনবহুুলস্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় সাথে ছিলেন সেনা বাহিনী ও পুলিশ সদস্যের লোকজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে এবং মানুষজনের মধ্যে সচেতনতা তৈরীতে নিয়মিতভাবে বানিয়াচং সদরের বিভিন্ন জনবহুলস্থানে সেনা বাহিনী, পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। করোনা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে সরকারী আদেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। বিনা প্রয়োজনে জন সাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্যও তিনি অনুরোধ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com