সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় র?্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহজাহানপুর ইউনিয়নের আমতলী যাত্রী ছাউনির সামনে কয়েকজন মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে ২ ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এবং সঙ্গে থাকা ৪টি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাকেট করা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার কালীসিঁড়ি গ্রামের মো. বারেক আলী (৩৩) এবং চাঁনপুর গ্রামের দুলাল বাড়াইক (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com