শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারি ও কঠোর লকডাউনের মাঝেও হবিগঞ্জ জেলার সীমান্ত উপজেলা মাধবপুরে থেমে নেই মাদক ব্যবসা। সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুলিশের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে কঠোর লকডাউনে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। তবে পুলিশও ব্যাপারটি বুঝতে পেরে লকডাউন বাস্তবায়নের পাশাপাশি মাদক বিরোধী অভিযানের ছক একে কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাঁচারকারীকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, সকালে তেলিয়াপাড়ায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ২০নং গ্রামের মৃত কিরন রেলী ছেলে লিটন রেলী (৩৫), একই গ্রামের মৃত অনিল কর্মকারের ছেলে মিঠন কর্মকার (৩২)। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ২৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com