শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে গ্রামে গ্রামে জ¦র সর্দি-গলা ব্যথার প্রার্দুভাব

  • আপডেট টাইম শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গ্রামে গ্রামে বাড়ছে জ¦র, সর্দি, কাশিঁ ও গলা ব্যথার প্রার্দুভার। এদের শরীরে কোরনার সংক্রামন থাকার সন্দেহে আতংক থাকলেও কেউই নমুনা পরীক্ষা করতে আগ্রহ দেখা যাচ্ছে না। সেই সাথে রাস্তাঘাটে, হাটে বাজারে মানুষের পাশাপাশি বাড়ছে যানবাহনের সংখ্যা। শুক্রবার সকাল থেকেই নবীগঞ্জ শহরে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। পাশাপাশি রিক্সা, মিশুক, সিএনজি ও ব্যক্তিগত গাড়ীর ভীড় জমে উঠেছে। স্বাস্থ্য বিধির তোয়াক্ষা না করে সিএনজি গাড়ী গুলোতে অতিরিক্ত যাত্রী উঠানামা করতে দেখা যাচ্ছে। এদিকে লকডাউন বাস্তবায়নে এবং করোনা পরিস্থিতির বিষয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ। মাঠে তৎপর রয়েছেন সেনাবাহিনীর সেনা সদস্যরাও। সুত্রে জানা যায়, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা সারা দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই আক্রান্তের হার বৃদ্ধি পেয়ে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। করোনার ভয়বহতা পরিস্থিতির কারনে সরকার কটোর লকডাউন দেয় সারাদেশে। এ জন্য প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। কিন্তু লকডাউন বাস্তবায়নে সাধারন মানুষের মাঝে আগ্রহ দেখা যাচ্ছেনা। লোকজন প্রয়োজনে আবার কেউ কেউ অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা। রিক্সা, মিশুক, সিএনজির পাশাপাশি অভিনব কায়দায় ব্যক্তিগত গাড়ী নিয়ে বের হচ্ছেন রাস্তায়। শহরে বেশ কয়েকটি প্রাইভেট গাড়ীতে সংবাদপত্র স্টিকার লাগিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। এদিকে গত ৩/৪ দিনে উপজেলার বিভিন্ন গ্রামে জ¦র, সর্দি, কাশি ও গলা ব্যথার প্রার্দুভাব দেখা দিয়েছে। এ সব রোগে আক্রান্তরা করোনা নমুনা পরীক্ষা করতে আগ্রহ দেখাচ্ছেন না। তারা স্থানীয় ফার্মেসী, হাতুয়া ডাক্তার বা পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা নিচ্ছেন। এদের শরীরে করোনা সংক্রামন রয়েছে সন্দেহে আশপাশের লোকজন আতংকের মাঝে সময় পাড় করছেন। জ¦র, সর্দি, কাশিঁ ও গলা ব্যথা নিয়েও ওই সব লোকজন ঘর থেকে বের হয়ে অবাধে চলাফেরা করছে। শহরের আশপাশ এলাকায়ও জ¦র, সর্দি, কাশিঁ ও গলা ব্যথা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা ভয়ে নমুনা পরীক্ষা দিচ্ছেন না। এতে ঝুকিঁ বাড়ছে আরও কয়েক গুন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, প্রতিদিন ১০/১৫ জন নমুনা পরীক্ষা করছেন। তাদের মধ্যে ৫/৬ জনই পজেটিভ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করলে ১৫ জনের মধ্যে ৭ জনই পজেটিভ আসে। সনাক্তের পর তাদের হোম আইসোলেশনে রাখা হচ্ছে। যারা পরীক্ষা করাচ্ছেন না তারা করোনা সংক্রামন নিয়েই চলাফেরা করছে। এতে সংক্রামনের ঝুকিঁ দ্বিগুণ বাড়ছে। নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বর্তমান পরিস্থিতিতে করোনায় ভয় বা আতংকিত না হয়ে মানুষকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। প্রয়োজনীয় কাজে মুখে মাস্ক ব্যবহার করে বের হতে পারবেন। অপ্রয়োজনীয় ঘুরাফেরা না করে ঘরে থাকার অনুরোধ করেছেন সচেতন নাগরিক সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com