বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ব্যস্ততম নতুন বাজার-বড়বাজার সড়কের “এল আর সরকারি উচ্চ বিদ্যালয়” সংলগ্ন স্থানে একটি ভয়াবহ সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, বানিয়াচংয়ের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কের এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই রাস্তার একটি বড় অংশ ধসে গিয়ে সুড়ঙ্গের মতো হয়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পুরো এলাকার পানি নিষ্কাশন হচ্ছে এই রাস্তার ওপর দিয়ে। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এবং সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তার নিচের মাটি সরে গিয়ে এমন বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। এছাড়া বড়বাজার ও নতুন বাজারের মধ্যকার যোগাযোগের প্রধান পথ হওয়ায় এখানে সবসময় যানবাহন ও মানুষের ভিড় থাকে। সড়কের এই মরণফাঁদের কারণে ছোটখাটো দুর্ঘটনা নিয়মিত ঘটলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান করেনি।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর নাম মাত্র মেরামত করা হলেও ড্রেনেজ সমস্যার সমাধান না করায় সুড়ঙ্গটি বারবার ফিরে আসে। এবার সুড়ঙ্গটি এতোটাই বড় আকার ধারণ করেছে যে, রাতের অন্ধকারে বা অসাবধানতাবশত কোনো যানবাহন বা মানুষ এতে পড়ে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তাটি টেকসইভাবে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com