মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

করোনা, বন্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার কোভিড-১৯, বন্যা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) মিন্টু চৌধুরী। উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ আহমেদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডেপুটি সিভিল সার্জন, এডিশনাল এসপি, সদর সার্কেল, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উক্ত মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার মাধবপুর ও বাহুবল উপজেলার নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com