বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে বিধি নিষেধ অমান্য ॥ ১১ মামলায় জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৬২১ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ১১ মামলায় ৬ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জুলাই) সকালে উপজেলার দাউদনগর বাজার, দেউন্দি সড়ক, ওয়ার্কশপ এলাকা ও পুরান বাজারে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। এ সময় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা এবং হেলমেটবিহীন মোটর সাইকেল চালানোর অভিযোগে দ-বিধি, ১৮৬০” এর ১৮৮ ও ২৬৯ ধারা, “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয?ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ “এর ২৫ (২) ধারা এবং “সড়ক পরিবহন আইন, ২০১৮” এর ৯২(১) ধারা অনুসারে ১১টি মামলার ৬ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও কয়েকজন অসহায়, দু:স্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com