বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য ॥ ১০ মামলায় অর্থদন্ড

  • আপডেট টাইম শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলায় ৩ হাজার ২’শ টাকা অর্থদ- করা হয়েছে। গতকাল ৯ জুলাই শুক্রবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। জানা যায়, ১০ জুলাই শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার, সৈয়দপুর বাজার ও কামারগাঁও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ১০টি মামলায় ৩ হাজার ২শ টাকা অর্থদ- করা হয়। এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com