সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের পোদ্দার বাড়ি এলাকায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জ বাস মালিক সমিতির ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৫ আসামি গ্রেপ্তার নবীগঞ্জের শ্রীমতপুরে গৃহবধূর উপর হামলা ॥ স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের শুভ উদ্বোধন শাহজিবাজার রেলওয়ে স্টেশনের উন্নয়নে মানববন্ধন ॥ বিক্ষোভ শায়েস্তাগঞ্জে মহাসড়ক পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ারি আটক হবিগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন বদলি

জেলা আইনজীবী সহকারি সমিতির নির্বাচন ৮ এপ্রিল

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
জানা গেছে, আগামী ৮ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে মোতাকাব্বির রাজ্জাক ও সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রফিক মিয়া ও দুলাল সূত্রধর, যুগ্ম সম্পাদক পদে কামাল মিয়া ও মোহন মিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। ইতোমধ্যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।
আইনজীবীদের মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। প্রার্থীদের পক্ষে চলছে মতবিনিময় সভা, গণসংযোগ ও নানা প্রচারণা কার্যক্রম। যা নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com