রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের জিলাই মিয়া (৪০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের ছমেদ মিয়ার পুত্র। গতকাল বুধবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এস আই নজরুল তার বাড়ি পাশ থেকে ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করেন। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হুসেন জানান, জিলাই বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ কবির মিয়ার বাড়িতে হামলা সংঘটিত হয়েছে। হামলায় মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত এক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়ার মালিকানাধীন পুকুর পাড় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ সদর উপজেলা জাপা নেতা ও ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি এ মামলাটি দায়ের করেন হবিগঞ্জের লাখাইয়ের মুড়াকুড়ি গ্রামের বাসিন্দা সুটকী ব্যবসায়ী মনীন্দ্র চন্দ্র দাস। মামলায় তিনি উল্লেখ্য করেন ময়মনসিংহ সদরের চুড়খাই বাজারের পাইকারী সুটকীর ব্যবসায়ী, রূপালী বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল পাবলিক লাইব্রেরির সাধারণ পরিষদের সদস্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও বাহুবল পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা চূড়ান্ত করে “বাহুবল উপজেলা প্রশাসন” নামক ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে-ইতিমধ্যে বাহুবল পাবলিক লাইব্রেরি জরাজীর্ণ ও ভগ্নদশা থেকে উত্তরণ করে সকলের বিস্তারিত
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। গতকালই কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরমাঞ্জাদি পাঠানো হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে প্রশাসন সব ধরণের প্রস্তুতি নিয়েছে। তবে ৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানা বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের নিহত কাওছার মিয়া (১৪) এর মাথা পাওয়া গেছে। হত্যার ঘটনার ৫৫দিন পর নিহত কাউছারের বাড়ির পাশে একটি কালভার্টে গতকাল মঙ্গলবার দুপুরে মাথাটি পড়ে থাকতে দেখতে পান এলাকার জলিল মিয়া নামে এক ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ঝড়বৃষ্টি উপেক্ষা করে এলাকার শত শত উৎসুক নারী পুরুষ ভীড় জমান নিহত কাওছারের মাথা বিস্তারিত
লন্ডন প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু, ছেলেদের দু’টি হোস্টেল ও মেয়েদের দু’টি হোস্টেল এবং একাডেমিক ভবন নির্মাণসহ অসংখ্য উন্নয়ন কাজ সম্পাদন করেছি। শিক্ষার সঠিক পরিবেশ   নিশ্চিতের লক্ষ্যে জেলার সর্বোচ্চ এই বিদ্যাপীঠের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার খরস্রোতা সোনাই নদীতে নৌকা ডুবির ঘটনায় স্কুল ছাত্রী তলিয়ে যাওয়ার ৩০ ঘন্টা পার হলেও এখনো তার কোন সন্ধান মেলেনি। গ্রামবাসী নদীর বিভিন্ন স্থানে তল্লাশী অব্যাহত রেখেছে। গত সোমবার সকালে সকাল ৮টায় মাধবপুর উপজেলার কুটানিয়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর ছাত্রী সহ ১০/১২জন শিশু নৌকা যোগে সোনাই নদী পারাপারের সময় বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষা ও মাদ্রাসার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সুন্দর সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠনের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে যে পদক্ষেপ বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় এক ইউপি মেম্বার নিহত হয়েছেন। এ সময় তার ছেলে আহত হয়েছেন। নিহত মেম্বারের নাম আবু তাহের (৬৫)। তিনি বেলঘর গ্রামের বাসিন্দা এবং জগদীশপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুপুরে বিস্তারিত
আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জের পরিত্যক্ত ১ নম্বর কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার এই কূপে আগুন জালিয়ে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এই কূপ থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই গ্যাস পাইপলাইনে আনার পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি নেতাকর্মীরা ততই উজ্জীবিত হচ্ছে। বাংলাদেশের মাঠিতে সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। আজকে যারা পুলিশকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, এই পুলিশ আর বেশি দিন তাদেরকে পাহারা দিবে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন রেলষ্টেশন কোয়ার্টারে মারুফ হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের শ্বাশুড়ী কুলসুমা আক্তার (৫০) কে আটক করেছে। আটক কুলসুমা রতনপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী। গত সোমবার বিকেলে থানার এসআই আজিজ নাইম তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। এর সত্যতা নিশ্চিত করে থানার ডিউটি অফিসার শিবানী দাস জানান, গতকাল বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com