সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে নৌকা ডুবি ॥ এখনও সন্ধান মেলিনি স্কুল ছাত্রীর

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার খরস্রোতা সোনাই নদীতে নৌকা ডুবির ঘটনায় স্কুল ছাত্রী তলিয়ে যাওয়ার ৩০ ঘন্টা পার হলেও এখনো তার কোন সন্ধান মেলেনি। গ্রামবাসী নদীর বিভিন্ন স্থানে তল্লাশী অব্যাহত রেখেছে। গত সোমবার সকালে সকাল ৮টায় মাধবপুর উপজেলার কুটানিয়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর ছাত্রী সহ ১০/১২জন শিশু নৌকা যোগে সোনাই নদী পারাপারের সময় খরস্রোতা নদীতে নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও ঝুমা নদীতে তলিয়ে যায়। ঝুমা উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে। স্ত্রী শামসুন নাহারের সাথে বাদশা মিয়ার ২ বছর আগে বিবাহ বিচ্ছেদ হলে শামসুননাহার প্রবাসে চলে যায়। এরপর কুটানিয়া দিঘীরপার নানা আবুল খায়েরের বাড়িতে থেকে লেখাপড়া করত। ওইদিন সকালে ১০/১২জন শিশুর সঙ্গে মক্তব পড়ে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে ঝুমা নিখোঁজ হয়। ইউপি সদস্য ধনু মিয়া জানান, ঝুমার সন্ধানে গ্রামবাসীর উদ্যোগে নদীর বিভিন্ন স্থানে তল্লাশী চলছে। সরকারি ভাবে এখনো কোন ডুবুরী দল আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com