বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের হলদারপুরে হত্যা মামলার চার্জশীটে চেয়ারম্যানসহ ৪ জনকে বাদ দেয়ায় নারাজী ॥ শুনানী আজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের ইসলাম উদ্দিন হত্যা মামলার চার্জশীটে আদালতে দাখিল করা হয়েছে। দাখিলকৃত চার্জশীটে মামলার আসামী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ৪জনের নাম বাদ দেয়া মামলার বাদী নুর উদ্দিন আদালতে নারাজীর আবেদন করেছেন। আজ মঙ্গলবার ওই নারাজীর আবেদনের শুনানী অনুষ্ঠিত হবে।
মামলার বিবরণে জানান, ২০১৭ সালের ১ সেপ্টেম্বর হলদারপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক শেখরুল ইসলাম বিদেশে চলে যাওয়া তার কার্ড নিয়ে সরকারী সহযোগীতার চাউল ও নগদ টাকা আনতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে যান তার ভাই সিরাজ মিয়া। ইউপি চেয়ারম্যান হাবিববুর রহমান এ সময় সিরাজ মিয়াকে জানান, যার কার্ড সেই এসে চাউল ও টাকা নিতে হবে। এ প্রেক্ষিতে সিরাজ মিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে অনুরোধ করে বলেন শেখরুল মিয়া বিদেশে চলে গেছেন। তার ভাই হিসেবে তিনি চাউল নিতে এসেছেন। এ সময় চেয়ারম্যান হাবিবুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ইসলাম উদ্দিনসহ অন্যান্য আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসলাম উদ্দিনকে মৃত ঘোষনা করেন। পরে ইসলাম উদ্দিনের লাশের ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় নিহত ইসলাম উদ্দিনের বড় ভাই নুর উদ্দিন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে প্রধান আসামী করে ২৮ জনের বিরুদ্ধে বানিয়াচঙ্গ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হক দীর্ঘদিন তদন্ত শেষে গত ২মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন। চার্জশীটে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, তার ভাই মামলার হাফিজুর রহমান, চাচাত ভাই ফারুক মিয়া ও ভাতিজা মিজানুর রহমানের নাম বাদ দেয়া হয়।
এদিকে মামলা বাদী নুর মিয়া আসামী বাদ দেয়ায় আদালতে নারাজী প্রদান করেছেন। আজ নারাজী আবেদনের শুনানী অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com