মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

প্রধানমন্ত্রী মাদ্রাসার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন-ডাঃ মুশফিক

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষা ও মাদ্রাসার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সুন্দর সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠনের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ধারাবাহিকতায় এদেশে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এর সুফল ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা পেতে শুররু করেছেন। তিনি আরো বলেন, বিলপাড়ী ছাহেব কিবলাহ (র.) হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে আমি সব সময় আন্তরিক। মাদ্রাসার উন্নয়নে আমি অনেক অনুদান দিয়েছি। প্রয়োজনে আরো দেব। আপনাদের সকলের সার্বিক ও আন্তরিক সহযোগিতায় নবীগঞ্জ বাহুবলের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বিলপাড়ী সাহেব কিবলা (রঃ) হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আশিকানে বিলপাড়ী (র.) ইসলামী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বিলপাড়ী সাহেব কিবলা (র.) ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিলপাড়ী সাহেব কিবলা (র.) এর সুযোগ্য সন্তান হযরত মাওঃ শাহ মোঃ সাদিকুর রহমান এর সভাপতিত্বে ও বিলপাড়ী সাহেব কিবলা (র.) ইসলামী শিল্পী গোষ্ঠির নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ শাহবান চৌধুরী শাওনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুহিত রাসেল, বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, নবীগঞ্জ পৌর আল-ইসলাহ সদস্য সচিব, মাওঃ ইব্রাহীম ইউসুফ, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লাক তালুকদার, সাবেক মেম্বার মোঃ মর্তুজ আলী, নিজ চৌখি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আব্দুল হাশিম। স্বাগত বক্তব্য রাখেন বিলপাড়ী সাহেব কিবলা (র.) হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ রফিকুল ইসলাম রুজন। অনুষ্টানে প্রধান অতিথি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com