বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় ইউপি মেম্বার নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৬৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় এক ইউপি মেম্বার নিহত হয়েছেন। এ সময় তার ছেলে আহত হয়েছেন। নিহত মেম্বারের নাম আবু তাহের (৬৫)। তিনি বেলঘর গ্রামের বাসিন্দা এবং জগদীশপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুপুরে আবু তাহের ও তার ছেলে হোসাইন আহমদ মোটরসাইকেলে করে জগদীশপুর থেকে মাধবপুর যাচ্ছিলেন। পথে জগদীশপুর মোড়ের কাছে পৌছুলে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকলের পেছনে বসে থাকা আবু তাহের মারা যান। এ সময় আহত হন তার ছেলে হোসাইন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com