বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জুলুম, দূর্নীতি পরিবারতন্ত্র প্রতিরোধে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৫৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দুঃশাসন, জুলুম, দূর্নীতি-লুটপাটতন্ত্র, পরিবারতন্ত্র প্রতিরোধ এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সদ্য গঠিত বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় মোতালিব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বামজোটের অন্যতম নেতা কমিউনিস্ট পার্টি-সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ নেতা এডঃ জুনায়েদ আহমেদ, বাসদ মার্কসবাদী নেতা শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসূচীতে সংহতি জানান- সিপিবি নেতা সাহেব আলী, অবিনাশ সরকার, মোঃ আহাদ মিয়া, শৈলেন সরকার, মোঃ রফিক মিয়া, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার ও বাসদ (মার্কসবাদী) নেতা জসিম।
সভায় বক্তাগণ সরকারের দুঃশাসন, দূর্নীতি ও লুটপাটের কঠোর সমালোচনা করেন এবং বলেন এই সরকারকে দিয়ে সাধারণ মানুষের ভাগ্য বদল হবে না কারণ তারা নিজেদের ভাগ্য বদল করায় ব্যস্ত। ঘুষ, দূর্নীতি ও লুটপাটে দেশ ছেয়ে গেছে। তাই পরিত্রান পেতে হলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য দরকার শ্রমজীবী, মেহনতি মানুষের ঐক্য। আওয়ামীজোট ও বিএনপি জোটের বাইরে বাম গণতান্ত্রিক জোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে আসুন, দাবী আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com