বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ শচীন্দ্র কলেজে জলাশয়ে নাগ-নাগিনীর ডান্স আজমিরীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু চুনারুঘাটে চুরি করা গরু বিক্রি করতে গিয়ে জনতার হাতে যুবক আটক শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা

শাহজীবাজারে পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান ॥ প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জের পরিত্যক্ত ১ নম্বর কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার এই কূপে আগুন জালিয়ে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এই কূপ থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই গ্যাস পাইপলাইনে আনার পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক একেএম রুহুল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এটি অনেক পুরানো কূপ। বিশেষ কারিগরি কমিটির মাধ্যমে এই কূপটিতে নতুন করে খনন কাজ করা হয়েছে। বাংলাদেশে এখন যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে, তাতে এই গ্যাস গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘এই কূপ থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট করে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। পাইপলাইন তৈরিই আছে। এখন সব প্রস্তুতি শেষ করে পাইপলাইনে গ্যাস দিতে খুব বেশি হলে ১৫ দিন সময় লাগবে।’ জানা গেছে, গত ১৫ মে এই কূপে ওয়ার্কওভারের কাজ শুরু করে বাপেক্সের কারিগরি দল। দুই মাস ধরে ওয়ার্ক ওভার কাজ শেষে মঙ্গলবার ২৪ জুলাই কূপের বেশ নিচের স্তরে নতুন করে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। বাপেক্স সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-১ নম্বর কূপ থেকে গ্যাস সরবারাহ শুরু হয়েছিল ১৯৬৩ সালে। ২০১২ সালে এ কূপ থেকে গ্যাসের পরিবর্তে পানি আসতে শুরু করে। এরপর কূপটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে নতুন গ্যাসের মজুদ অনুসন্ধান করতে হবিগঞ্জ ১ নম্বর কূপ ও সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত কূপে ওয়ার্কওভার কাজ শুরুর উদ্যোগ নেয়। সূত্র : বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com