সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৫৫৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুতাং মোল্লাবাড়ির শাহরাজ মিয়া ও তার ভাতিজা সোহাগ মিয়ার সঙ্গে একটি জায়গা নিয়ে সুরাবই এলাকার মালাই মিয়া এবং তার লোকদের বিরোধ চলে আসছিল। মালাই মিয়া জায়গাটির মালিক হলেও সোহাগ মিয়া জোর করে সেটি দখলে রাখার চেষ্টা করে। মঙ্গলবার দুপুরে ওই জায়গায় ঘর তৈরি করতে যান মালাই মিয়া ও তার লোকজন। এ সময় প্রতিপক্ষ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে শাহরাজ মিয়ার পক্ষের সোহাগ মিয়া (২২), হোলাল মিয়া (৩২), ইসলাম উদ্দিন (৪৫), সরওয়ার উদ্দিন বাবলু (৩০) ও দুলাল মিয়া এবং মালাই মিয়ার পক্ষের খেলু মিয়া (৪৮), ওয়াসিম মিয়া (২৮) এবং জসিম মিয়াকে (৩৮) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি জানান, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com