মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে চোরাই গরুসহ পিকআপ আটক

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চোরাই দুইটি গরুসহ পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। গাড়ির চাকা সড়কের কাদামাখা গর্তে আটকে যাওয়ায় ভাগ্যক্রমে গরু ও পিকআপ আটক করা হয়। গতকাল ভোরে পুটিজুরি ইউনিয়নের লামা পুটিজুরী (পাল বাড়ী) গ্রামের শংকর পালের বাড়ির সন্নিকটে সড়ক থেকে চোরাই গরু ও পিক আপটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের জব্বার মিয়ার একটি ও আসবার উদ্দিনের একটি গাভী চুরি করে পিকআপে (ঢাকা-মেট্রো-ন-১১-৩৯৩৭) তুলে চোরেরা রওয়ানা দেয়। লামা পুটিজুরী (পাল বাড়ী) গ্রামের শংকর পালের বাড়ির সন্নিকটে পৌছুলে পিকআপ এর একটি চাকা সড়কের কর্দমাক্ত গর্তে আটকা পড়ে। চেষ্টা করেও গাড়িটি গর্ত থেকে তুলতে না পেরে চোরেরা পিকআপ ও গরুগুলো রেখে পালিয়ে যায়। ভোরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়াকে জানান। তিনি লোক মারফতে চোরাই গরু ও পিকআপটি উদ্ধার করে ইউপি অফিসে নিয়ে আসেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটক পিকআপটি বর্তমানে পুটিজুরী ইউপি আফিসে চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ তারা মিয়ার জিম্মায় রয়েছে।
স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক পূর্বে মীরের পাড়া গ্রামের ইসহাক উল্লার ২ টি গাভী ও একটি ষাড় চুরি হয়। যা আজও সন্ধান পাওয়া যায় নাই। ধারনা করা হচ্ছে, এলাকারই একটি চক্র ওই চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে, এবং এদের মাধ্যমেই এলাকায় চুরি ডাকাতি সংঘটিত হচ্ছে। আটক পিকআপটির চালককে পাওয়া গেলে চোর চক্রের সদস্যদের সনাক্ত করা যাবে বলে স্থানীয়রা মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com