মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলিকে আটকের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কলেজ ছাত্রদল। গতকাল সকালে মিছিলটি কলেজ ক্যম্পাস প্রদক্ষিণ করে কলা ভবনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উক্ত প্রতিবাদ সভায় ছাত্রনেতা কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কাওছার আলমের সভাপতিত্বে ও রাজিব বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার জালালসাফ গ্রামে হযরত শাহনুর (রঃ)এর ওরস থেকে গত মঙ্গলবার রাতে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। অনেক খোঁজাখোঁজির পরও মোটর সাইকেলটি না পেয়ে গতকাল বুধবার মোটরসাইকেলের মালিক মোঃ ফয়জুর রহমান চৌধুরী নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জানা যায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের মোঃ মহিত মিয়ার ছেলে ফয়জুর রহমান চৌধুরী গত বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক ছাত্রনেতা পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী ও কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান সহ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নবীগঞ্জে যুবদলের উদ্যাগে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবরোধ চলাকালে বাস পুড়ানোর ঘটনায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে নয়া মামলা দিয়েছে পুলিশ। চুনারুঘাট থানার এসআই হারুন আল রশিদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গতকাল বাহুবল মডেল থানায় মামলাটি দায়ের করেন। অপরদিকে ইতিপূর্বে পুলিশের দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় ২০ দলীয় জোটের অর্ধশত নেতাকর্মী আদালত থেকে জামিন লাভ করেছেন। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দিগন্ত টিভি ও দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ প্রতিনিধি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী এডভোকেট এম এ মজিদ তার মাকে নিয়ে পরিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণ করেছেন। গতকাল বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরাটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ৭টি ইউনিয়নের ২৭১৮৪ জন লোক প্রতিদিন খোলা জায়গায় মলত্যাগ করে বলে উন্নয়ন সহযোগী টিমের স্যানিটেশন বিষয়ক সেমিনারে তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে এনজিওটির সহকারী পরিচালক একেএম রফিকুল ইসলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ জরিপে এমন চিত্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরাতন খোয়াই নদীর পানি নিস্কাশনের উদ্যোগ নিচ্ছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল উত্তর শ্যামলী ও হরিপুর এলাকায় পানি নিস্কাশনের জন্য পাইপ স্থাপনের কাজ পরিদর্শন করেছেন পৌর কাউন্সিলর ও পৌর প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সম্প্রতি ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মানবাধিকার কর্মী খলকু চৌধুরীর মধ্যস্থতায় স্বামী-স্ত্রীর বিরোধ নিষ্পত্তি হয়েছে। জানা যায়, ৩ বছর পূর্বে দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের মৃত হাজী আমির আলীর ছেলে আশরাফ আলী (২৬) এর সাথে পার্শ্ববর্তী কুর্শি ইউনিয়নের বোভিরবাক গ্রামের আব্দুল হামিদের মেয়ে রুহেনা বেগম (২৩) এর বিয়ে হয়। বিগত ৭ মাস পূর্বে রুহেনা বেগম নির্যাতনের অবিযোগ এনে বিস্তারিত
পাবেল খান চৌধুরী ॥ হবিগঞ্জের সড়ক-রেলপথসহ সারা জেলাকে নিরাপদ রাখার অঙ্গীকার করলেন জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সার্কিট হাউসে অনুষ্ঠিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত বিস্তারিত
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের উপর নাশকতা ও জনগণকে ভয়ভীতি প্রদর্শন ও গাড়ি ভাংচুর করার অভিযোগে পুলিশের দায়ের করা দ্রুত বিচার মামলায় ৩২ আসামী জামিনলাভ করেছেন। এছাড়া ২ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে ৩৪ জন নেতাকর্মী জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে দেশী মদের রমরমা ব্যবসার কারনে ঐ গ্রামসহ আশপাশের গ্রামের যুব  সমাজ বিপথগামী হয়ে ধ্বংসের পথে ধাবিত হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। গ্রামের সচেতন লোকজন বার বার মদ ব্যবসায়ীদেরকে এ কাজ থেকে বিরত থাকার কথা বললেও এতে কোন কাজ  হয়নি। জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশের উপর হামলা, ভাংচুর ও পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগে পুলিশের দায়েরকৃত ৩টি মামলা থেকে জামিন পেয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও কাশেফা হোসাইনের ব্রেঞ্চে তাদের জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। গত ২৮ ডিসেম্বর বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪৪ বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা বিজিবি জোয়ানরা ভারতীয় দুই নাগরিকসহ ৪ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাল্লা সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ এর দায়ে বিজিবি তাদের আটক করে। পরে তাদেরকে চুনারুঘাট থানা হাজতে পাঠানো হয়। আটককৃতরা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কমলপুর গ্রামের মনমোহন ঘোষ (৫০) তার স্ত্রী সন্ধা রানী ঘোষ (৪৫) ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখায় বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী স্বর্ণপদক পেলেন দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া খান চৌধুরী। গতকাল মঙ্গলবার রাজধানীর পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদ আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অন্য গুণীজনদের সঙ্গে তাকে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অন্যদের বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সারা দেশের ন্যায় গতকাল হবিগঞ্জ কামড়াপুর ব্রীজ পয়েন্টে যুবদল জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিবুল ইসলাম শাহিন, হবিগঞ্জ জেলা যুবদল নেতা-কোহিনুর আলমের নেতৃত্বে অবরোধের স্বপক্ষে এক বিরাট মিছিল বের করা হয়। উক্ত মিছিলটি হবিগঞ্জ শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি প্রদক্ষিণ বিস্তারিত
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সেমকো সিএনজি স্টেশনের সামনে গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত এবং তার মা আহত হয়েছেন। জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময় উত্তেজিত জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, পৌরসভার বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com