মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীর জামিন লাভ ॥ আটক ২

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫
  • ৭৪৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের উপর নাশকতা ও জনগণকে ভয়ভীতি প্রদর্শন ও গাড়ি ভাংচুর করার অভিযোগে পুলিশের দায়ের করা দ্রুত বিচার মামলায় ৩২ আসামী জামিনলাভ করেছেন। এছাড়া ২ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে ৩৪ জন নেতাকর্মী জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত ৩২ জনের জামিন মঞ্জুর করেন এবং ২ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আটকৃতরা হলেন নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান চৌধুরী ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি।
গত ৫ই জানুয়ারী কেন্দ্রীয় বিএনপি তথা ২০ দলীয় জোটের সারা দেশে বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে মিছিল করার সময় মুক্তিযোদ্ধা ভবনের সামনে মিছিলটি পৗছুলে একটি ভবনের ছাদের উপর থেকে একটি ঢিল এসে উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি শাহাব উদ্দিনের মাথা ফেটে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ২টি সিএনজি, ১টি পিকআপ গাড়ী ভাংচুর করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহেদ তালুকদার সহ ৭জনকে আটক করে। ওই রাতেই এসআই আব্দুল করিম বাদি হয়ে  থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির সভাপতি ছাব্বির আহমেদ চৌধুরী, পৌর জামায়াতের আমির সাইদুল হক চৌধুরী, থানা যুবদলের সভাপতি এটিএম সালাম, সাধারন সম্পাদক সোহেল আহমদ রিপন, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর বারিক চৌধুরী এমরান, যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান লেবু, ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরীসহ ৭১ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল ৩২ জনের জামিন ও ২ জনের জামিন নামঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com