শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শহরের পুরাতন খোয়াই নদীর পানি নিস্কাশনে পৌরসভার উদ্যোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরাতন খোয়াই নদীর পানি নিস্কাশনের উদ্যোগ নিচ্ছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল উত্তর শ্যামলী ও হরিপুর এলাকায় পানি নিস্কাশনের জন্য পাইপ স্থাপনের কাজ পরিদর্শন করেছেন পৌর কাউন্সিলর ও পৌর প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সম্প্রতি ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ এলাকাবাসীর সাথে দফায় দফায় মতবিনিময় করেন। এলাকাবাসীর সহযোগিতায় হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ হরিপুর এলাকায় রাস্তার নীচ দিয়ে পাইপ স্থাপন করে পানি নিস্কাশনের কাজ হাতে নেয়। এ পদক্ষেপের আওতায় হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচালিত পাইপ স্থাপন কাজ পরিদর্শন করেন পৌর কাউন্সিলর ও পৌর প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ। পৌরসভা সূত্র জানিয়েছে, শহরের একটি অংশের নাগরিকবৃন্দকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে এবং আসন্ন বৃষ্টির মওসুমে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য অস্থায়ী ব্যবস্থা হিসেবে এ পানি নিস্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি স্থায়ীভাবে পুরাতন খোয়াই নদীর পানি নিস্কাশনের জন্যও কার্যক্রম অব্যহত রয়েছে বলে জানানো হয়েছে। গতকাল পাইপ স্থাপনের কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস ও উপসহকারী দিলীপ কুমার দত্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com