বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে ওরস থেকে মোটরসাইকেল চুরি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার জালালসাফ গ্রামে হযরত শাহনুর (রঃ)এর ওরস থেকে গত মঙ্গলবার রাতে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। অনেক খোঁজাখোঁজির পরও মোটর সাইকেলটি না পেয়ে গতকাল বুধবার মোটরসাইকেলের মালিক মোঃ ফয়জুর রহমান চৌধুরী নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জানা যায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের মোঃ মহিত মিয়ার ছেলে ফয়জুর রহমান চৌধুরী গত মঙ্গলবার জালালসাফ গ্রামে হযরত শাহনুর (রঃ) এর ওরস উপলক্ষে মাজার জিয়ারত করতে যান। এ সময় মাজারের নিকটস্থ শাহ মুর্শেদ মিয়ার বাড়ীর ঘরের সামনের উঠানে মোটরসাইকেলটি রেখে যান। মাজার জিয়ারত করে একটি চায়ের দোকানে গিয়ে চা পান খেয়ে এসে যথাস্থানে সাইকেলটি না পেয়ে  বিভিন্ন স্থানে খোঁজা খুঁজির পরও সাইকেলটি পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি ক্রয়কৃত বাজাজ কোম্পানীর ১৫০ সিসি‘র কালো পালসার রেজিঃ নং (হবিগঞ্জ ল-১১-০৪৮৯) সাইকেলটির ব্যাপারে নবীগঞ্জ থানায় ডায়েরী নং ৮২৫ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com