সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মায়ের সামনে সন্তানের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সেমকো সিএনজি স্টেশনের সামনে গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত এবং তার মা আহত হয়েছেন। জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময় উত্তেজিত জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, পৌরসভার নাথপাড়ার রঞ্জন দেবনাথের ছেলে মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র জয় দেবনাথ(৭) তার মা সবিতা দেবনাথের সাথে স্কুল থেকে বাড়ী ফেরা পথে উল্লেখিত এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক নং (ঢাকা মেট্রো ট-১৬-৯৬৬২) চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা সবিতা দেবনাথ গুরুত্বর আহত হয়। জনতা ঘাতক ট্রাক ও চালক ঝিনাইদহের হরিনাকুন্ডা উপজেলার কাচারী তুলা গ্রামের আদিল হোসেনের ছেলে খাইরুল ইসলাম (৩৮)কে আটক করে পুলিশে সোপর্দ করে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি, প্রধান শিক্ষক উম্মে কুলসুম বিথী, সদস্য বাবুল হোসেন, হরিদাস রায় স্কুল ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে। বিকালে স্কুলের সামনে একটি স্পীড ব্যাকার দেয়ার দাবীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কাছে একটি স্বারক লিপি প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com