রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

চুনারুঘাটে ৪ ভারতীয় নাগরিক আটক ॥ পতাকা বৈঠকের পর বিএসএফ’র কাছে সোপর্দ

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫
  • ৫৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা বিজিবি জোয়ানরা ভারতীয় দুই নাগরিকসহ ৪ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাল্লা সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ এর দায়ে বিজিবি তাদের আটক করে। পরে তাদেরকে চুনারুঘাট থানা হাজতে পাঠানো হয়। আটককৃতরা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কমলপুর গ্রামের মনমোহন ঘোষ (৫০) তার স্ত্রী সন্ধা রানী ঘোষ (৪৫) ও ছেলে লিটন কুমার ঘোষ (২৩) এবং সোনাতলা গ্রামের অঞ্জলী ঘোষ (৫০)। আটককৃত মনমোহন জানায়, হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা গ্রামে তার পিতার শ্রাদ্ধে অংশগ্রহনের জন্য তারা বাংলাদেশে এসেছে। তবে তাদের কারো কাছে কোন বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি।
এদিকে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পর বিকেল সাড়ে ৫টায় বাল্লা সীমান্ত দিয়ে তাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। এর পুর্বে বাল্লা সীমান্তে বিএসএফ ও বিজিবি’র মধ্যে বাল্লা ক্যাম্পে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার ও বাংলাদেশের পক্ষে বাল্লা বিজিপি’র কোম্পানী কমান্ডার।
এ বিষয়ে ৪৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল নাছির উদ্দিন জানান, আটককৃদের পতাকা বৈঠকের পর বিএসএফ’র হাতে তুলে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com