মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের মানবাধিকার সভাপতি খলকু চৌধুরীর সমন্বয়ে পারিবারিক বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫
  • ৬৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মানবাধিকার কর্মী খলকু চৌধুরীর মধ্যস্থতায় স্বামী-স্ত্রীর বিরোধ নিষ্পত্তি হয়েছে। জানা যায়, ৩ বছর পূর্বে দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের মৃত হাজী আমির আলীর ছেলে আশরাফ আলী (২৬) এর সাথে পার্শ্ববর্তী কুর্শি ইউনিয়নের বোভিরবাক গ্রামের আব্দুল হামিদের মেয়ে রুহেনা বেগম (২৩) এর বিয়ে হয়। বিগত ৭ মাস পূর্বে রুহেনা বেগম নির্যাতনের অবিযোগ এনে পিত্রলয়ে চলে যায়। স্বামী আশরাফ আলী স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বার বার চেষ্টা করেও ব্যর্থ হন। নিরুপায় হয়ে আশরাফ আলী স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে গত ১০ জানুয়ারি নবীগঞ্জ উপজেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে সংস্তার সভাপতি খলকু চৌধুরী উভয় পক্ষের মুরুব্বী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করে গতকাল সকালে বিষয়টি নিষ্পত্তি করেন। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মানবাধিকারের সাংগঠনিক সম্পাদক শাহ রিয়াজ নাদির সুমন, সহ-সাংগঠনিক শাহ রিদয় আহমদ রুহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা শরিফা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com