সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সাংবাদিক এম এ মজিদের সৌদি গমণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দিগন্ত টিভি ও দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ প্রতিনিধি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী এডভোকেট এম এ মজিদ তার মাকে নিয়ে পরিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণ করেছেন। গতকাল বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরাটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। পবিত্র মক্কা-মদিনায় ওমরা পালন শেষে তিনি দেশে ফিরবেন। সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সাথে দেখা করতে পারেননি বলে সকলের নিকট দুঃখ প্রকাশ করে সকলের দোয়া কামনা করেন।
হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে
ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম। গতকাল বুধবার হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে সকাল ১০ টায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পিয়ারা বেগম বলেন, হবিগঞ্জ পৌরসভায় নাগরিক সেবার মান উন্নত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি বলেন, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার ফলে সকলের সহযোগিতা আমার জন্য প্রয়োজন। সকলের আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন ও সেবা আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসচিব নুর আজম শরীফ, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাসসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com