মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বরুন সিকদার ॥ কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলার ২২টি কেন্দ্র থেকে মোট ১১ হাজার ১৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। পরীক্ষার প্রথম দিনে গতকাল ১০৫ জন অনুপস্থিত ছিল। গত বছরের তুলনায় চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬শ ৮২ বিস্তারিত
এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিলুপ্ত উপজেলা যুবলীগের কমিটি নিয়ে দৌড়ঝাপ শুরু হয়েছে। হবিগঞ্জ জেলা যুবলীগ ছাড়াও ঢাকা কেন্দ্রিক শক্ত লবিং চলছে। চলতি মাসেই নবীগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি গঠন নিয়ে সরব তৃণমূল যুবলীগ। দলীয় সূত্র জানায়, মেয়াদ উত্তীর্ণ যুবলীগের কমিটি গত বছর বিলুপ্ত হয়। উদীয়মান ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের বিস্তারিত
বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বৈঠাখাল গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে ওই গ্রামের সৌদি প্রবাসী সাইদুল হকের বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা বাড়ীর লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের উল্লেখিত প্রবাসীর বাড়ীতে ২০/২৫ জনের একদল ডাকাত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জীবিত পিতাকে মৃত উল্লেখ করে ওয়ারিশান সার্টিফিকেট নেয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের লোকড়া গ্রামের শাহাব উদ্দিন তার পিতা ফিরোজ মিয়াকে মৃত উল্লেখ করে একমাত্র ওয়ারিশান দাবী করে বিগত ২০১২ সালের ৫ মার্চ ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিমান সার্টিফিকেটটি গ্রহণ করেন। অথচ ফিরোজ মিয়া অদ্যাবধি জীবিত রয়েছেন এবং শাহাব বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশার বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ চন্দ্র দাস পরলোকগমন করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে স্ট্রোকে আক্রান্ত হলে দুপুর ১ টায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বিকেলে তার অন্তষ্টিক্রীয়ার পূর্বে এসআই এমডি মজিদের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিস্কাশনের দাবীতে আগামী ৭ এপ্রিল মানববন্ধন সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭ টায় শহরের হরিপুর আবাসিক এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাজী রমিজ আলীর সভাপতিত্বে ও মঞ্জুর উদ্দিন মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট আশরাফ উদ্দিন বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাপা নেতা দৌলত খান মোল্লা কর্তৃক শিশু নির্যাতন ও বলৎকারের চেষ্টার ঘটনাটি ধামা চাপা দিতে একটি মহল উঠেপড়ে লেগেছে। মামলা তুলে নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বাদীকে। শিশু নির্যাতন ও বলৎকার চেষ্টার এ ঘটনাটি মাধবপুরে এখন আরোচনার বিষয় বস্তু হয়ে দাড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ রাত ১০ টায় বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ এম আই এস স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বানিয়াচঙ্গ উপজেলার কমিউিনিটি কিনিকের ১৫ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার ১টি সাব সেন্টারে অত্যাধুনিক ল্যাপটপ প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের হলরোমে ডা. মোঃ কায়ছার রহমানে সভাপতিত্বে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বানিয়াচঙ্গ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ এক্সপ্রেস বিস্তারিত
বরুন সিকদার, চুনারুঘাট থেকে ফিরে ॥ চা-গাছে নাড়া দিলেই নাকি টাকা পড়ে। বাপ, দাদুদের লোভ-লালসা দেখায়ে (দেখিয়ে) ব্রিটিশরা এ দেশে হামাদেরকে(আমাদের) হানিয়াছিল। দুই-আড়াইছ বছর কেটে গেলেও আমরা এখনোও দাছের (দাসের) মতো জীবন। থাকার ঘর নাই, যে ঘরটুক বানিয়াছিলাম ছড়ি থেকে বালু কেটে নেওয়াতে তা ভেঙ্গে পড়িছে (পড়েছে)। যে টাকা মুজুরী পাই তাতে দুই বেলা উপোছ বিস্তারিত
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ পান্টের পাইপ লাইনের কাজ জনতার আন্দোলনের মূখে ৩দিন বন্ধ থাকার পর প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে অবশেষে আবারো কাজ শুরু হয়েছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা বোয়ালজুর, জোয়াল ভাঙ্গার হাওর দিয়ে ও ওই এলাকার গ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে বিবিয়ানা বিদ্যুৎ গ্যাস প্লান্ট কাজ আউশকান্দি ইউনিয়নের পারকুল পর্যন্ত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তুলকালাম কান্ড ঘটে গেলেও হবিগঞ্জ জেলায় উৎসব মুখর ও শান্তিপুর্ণভাবে সকল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক মাত্র কলঙ্কজনক ঘটনা ঘটে বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের আওয়ালমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে একজন এএসআই প্রিজাইডিং অফিসারকে শারিরিকভাবে লাঞ্চিত করলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনি। জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ভাটি এলাকা খ্যাত কাশিপুর থেকে যাদবপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বিস্তৃত খোয়াই নদীর বাধ সংস্কার কাজ অনিশ্চিত হয়ে পড়েছে। সংস্কার কাজের বরাদ্দ না পাওয়ায় এ অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এতে করে হুমকির মুখে পড়েছে হবিগঞ্জ শহরের পশ্চিম এলাকার সদর উপজেলার রিচি ও লুকড়া, ইউনিয়ন এবং লাখাই উপজেলার চলতি মৌসুমের ইরি-বোরো জমির ফসল। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের সখিনা (৩৫) নামে এক রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৪র্থ তলার বাথরুমে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহননকারী সখিনা বাহুবলের আশাতলা গ্রামের ওয়াহিদ মিয়ার স্ত্রী। মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৪র্থ তলার বাথরুমে সখিনার ঝুলন্ত লাশ দেখতে পায় ওই ইউনিটের রোগীর স্বজনরা। পরে পুলিশকে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারী লীজকৃত বিল থেকে জোরপূর্বক মাটি কেটে দেদারছে বিাক্র করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। এর প্রতিবাদ করায় বিলের ইজারাদার পরেশ সরকারসহ তার লোকজনকে নির্যাতন, প্রাণনাশের হুমকীসহ নানা ভয়ভীতি প্রদর্শন করছে ওই প্রভাবশালীরা। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে অভিযোগ করেছেন লোকজন। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক বিস্তারিত
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মেলার নামে জুয়ার আসর বসিয়ে গ্রামবাসীর ধাওয়া খেলেন পুলিশের এক কনস্টেবল। পরে পুলিশ এসে জুয়ার আসর পণ্ড করে দেয়। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে পানিউমদা ইউনিয়নের নোয়াগাও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গ্রামবাসী জানান, ওই রাতে গ্রামে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় গোপলার বাজার পুলিশ ফাঁড়ির জনৈক গাড়ি বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এক বিবৃতিতে বানিয়াচং উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ৩১ মার্চ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দল সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মূল্যবান ভোট ও অকুন্ঠ সমর্থন দিয়ে বিজয়ী করায় এ কৃতজ্ঞতা প্রকাশ বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com