সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ প্লান্টের পাইপ লাইনের কাজ প্রশাসনের হস্তক্ষেপে শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ পান্টের পাইপ লাইনের কাজ জনতার আন্দোলনের মূখে ৩দিন বন্ধ থাকার পর প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে অবশেষে আবারো কাজ শুরু হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা বোয়ালজুর, জোয়াল ভাঙ্গার হাওর দিয়ে ও ওই এলাকার গ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে বিবিয়ানা বিদ্যুৎ গ্যাস প্লান্ট কাজ আউশকান্দি ইউনিয়নের পারকুল পর্যন্ত পাইপ লাইনের কাজ চলছিল। ওই এলাকার লোকজনের অভিযোগ উঠে তাদের জমির ন্যায্য মূল্য ও অধিকার বঞ্চিত লোকজনের বিভিন্ন দাবী দাওয়ার তোয়াক্কা না করে কর্তৃপক্ষ জোরপূর্বক কাজ চালিয়ে যায়। এতে স্থানীয় লোকজন অতিষ্ট হয়ে শত শত জনতা উক্ত পাইপ লাইনের কাজ বন্ধ করে দেয় গত শনিবার থেকে। অধিকার বঞ্চিত এলাকার লোকজন ৫দফা দাবী আদায়ে সোচ্ছার হয়ে উঠে। এ পর্যায়ে এলাকায় উত্তেজিত জনতা মাইকিং করে কারখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দফায় দফায় মিটিং সমাবেশ করে। এ খবর পেয়ে গত মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক, নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় গ্যাস পাইপ লাইনের কাজে নিয়োজিত দ্বীপন গ্যাস লিমিটেডের কর্মকর্তারা ও উপস্থিত হলে শত শত উত্তেজিত জনতার সাথে তাৎক্ষনিক সমঝোতা বৈঠকে বসেন প্রশাসনের কর্মকর্তাগণ। উত্তেজিত আন্দোলনকারীদের বিভিন্ন দাবী দাওয়া পূরনের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। শুরু করা হয় পাইপ লাইনের কাজ। এ সময় উপস্থিত ছিলেন, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, এলাকার বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল মালিক, মোঃ খালিছ মিয়া, হাজী আব্দুর রূপ, হাজী আতাউর রহমান, হাসিদ উল্যাহ, নজরুল ইসলাম, মোঃ লেবু মিয়া, মোঃ রফিক মিয়া, আবির মিয়া, মোঃ আব্দুল হামিদ, দেওয়ান খান, জুনেদুর রহমান রনি, সুফি মিয়া, নুরুল ইসলাম, এলাইচ মিয়া, সুজন মিয়া, জব্বার মিয়া, মনিরুজ্জামান, লিটন মিয়া, আবু ছালেহ জীবন, সাইফুল ইসলাম, জাহাঙ্গির মিয়া, আব্দুল বাহার, বিদ্যা সূত্রধর, ফারুক মিয়া, এম এ মন্নান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com