বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বানিয়াচঙ্গের মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দাসের পরলোকগমন

  • আপডেট টাইম শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশার বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ চন্দ্র দাস পরলোকগমন করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে স্ট্রোকে আক্রান্ত হলে দুপুর ১ টায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বিকেলে তার অন্তষ্টিক্রীয়ার পূর্বে এসআই এমডি মজিদের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বানিয়াচঙ্গ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মশিউর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, অসিত বরণ রায়, অমৃত দাসসহ অসংখ্য মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। বীরমুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আলী মমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুতাব্বির মিয়া, মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না প্রমুখ। নেতৃবৃন্দ নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com