সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলের এক রোগীর ঢাকা মেডিকেলের বাথরুমে আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের সখিনা (৩৫) নামে এক রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৪র্থ তলার বাথরুমে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহননকারী সখিনা বাহুবলের আশাতলা গ্রামের ওয়াহিদ মিয়ার স্ত্রী। মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৪র্থ তলার বাথরুমে সখিনার ঝুলন্ত লাশ দেখতে পায় ওই ইউনিটের রোগীর স্বজনরা। পরে পুলিশকে খবর দেয়া হলে সখিনার লাশ উদ্ধার করে পুলিশ। সখিনার মা নুর জাহান জানান, সখিনার নাভিতে ঘা ছিল। তার এ ঘা চিকিৎসার জন্য ১০ মার্চ ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়। অপারেশনের দিন ঠিক করা হয় বুধবার। অপারেশনকে ভয় পেতো সে। আর এ কারণে সখিনা আত্মহত্যা করেছে কিনা তা বলতে পারছি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com