বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লোকড়া গ্রামে জীবিত পিতাকে মৃত দেখিয়ে পুত্রের ওয়ারিশান সার্টিফিকেট গ্রহণ ॥ তোলপাড়

  • আপডেট টাইম শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জীবিত পিতাকে মৃত উল্লেখ করে ওয়ারিশান সার্টিফিকেট নেয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের লোকড়া গ্রামের শাহাব উদ্দিন তার পিতা ফিরোজ মিয়াকে মৃত উল্লেখ করে একমাত্র ওয়ারিশান দাবী করে বিগত ২০১২ সালের ৫ মার্চ ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিমান সার্টিফিকেটটি গ্রহণ করেন। অথচ ফিরোজ মিয়া অদ্যাবধি জীবিত রয়েছেন এবং শাহাব উদ্দিনসহ তার (ফিরোজ মিয়ার) ৭ সন্তান রয়েছে।
খোজ নিয়ে জানা গেছে-শাহাব উদ্দিন তার পিতা ফিরোজ মিয়াকে মৃত উল্লেখ করে তিনিই একমাত্র ওয়ারিশান দাবী করে স্থানীয় চেয়ারম্যানকে ভুল তথ্য দিয়ে বিগত ২০১২ সালের ৫ মার্চ ইউনিয়ন পরিষদ থেকে প্রতারণামূলকভাবে সার্টিফিকেটটি গ্রহণ করেন। এ বিষয়টি জানতে পেরে জনৈক ব্যক্তি ইউপি চেয়ারম্যানকে জানান। পরে ইউপি চেয়ারম্যান খোঁজ নিয়ে জানতে পারেন ফিরোজ মিয়া অদ্যাবধি জীবিত রয়েছেন এবং ফিরোজ মিয়ার স্ত্রী এবং ৩ ছেলে ও ৪ মেয়ে সন্তান রয়েছে উল্লেখ করে নতুন করে ওয়ারিশান সার্টিফিকেট প্রদান করেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com