শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে দৌলত খান মোল্লার শিশু বলৎকারের চেষ্টা ধামা চাপা দেয়ার চেষ্টা

  • আপডেট টাইম শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪
  • ৬৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাপা নেতা দৌলত খান মোল্লা কর্তৃক শিশু নির্যাতন ও বলৎকারের চেষ্টার ঘটনাটি ধামা চাপা দিতে একটি মহল উঠেপড়ে লেগেছে। মামলা তুলে নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বাদীকে। শিশু নির্যাতন ও বলৎকার চেষ্টার এ ঘটনাটি মাধবপুরে এখন আরোচনার বিষয় বস্তু হয়ে দাড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ রাত ১০ টায় দিকে মাধবপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের মধু মিয়ার ছেলে হোটেল বয় ইসমাইল মিয়া (১২) প্রকৃতির ডাকে সাড়া দিতে হোটেল থেকে বের হয়ে রাস্তার পূর্ব দিকে দৌলত খান মোল্লার মার্কেটের পিছন দিকে যায়। এ সময় মোল্লা শিশুটিকে তার হোটেলে ডেকে নিয়ে আটকে রেখে বলৎকারের চেষ্টা চালায়। শিশুটি এ অপকর্মে রাজি না হওয়ায় দৌলত খান মোল্লা ক্ষুব্ধ হয়ে তাকে পিঠিয়ে রক্তাক্ত জখম করে। গুরুত্বর আহত অবস্থায় শিশু ইসমাইলকে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ব্যাপারে শিশুটির পিতা মধু মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রুহুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান-এ ব্যাপারে মামলা হয়েছে। আসামীকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com