বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪
  • ৫০২ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বৈঠাখাল গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে ওই গ্রামের সৌদি প্রবাসী সাইদুল হকের বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা বাড়ীর লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের উল্লেখিত প্রবাসীর বাড়ীতে ২০/২৫ জনের একদল ডাকাত বুধবার গভীর রাতে হানা দেয়। ডাকাতরা বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে হাত-পা বেধেঁ জিম্মি করে নগদ ৩ লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ মূলবান মালামাল নিয়ে যায়। ডাকাতদল চলে গেলে বাড়ীর লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। এসময় নিকটবর্তী হাওরাঞ্চাল দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com