মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে বিলুপ্ত যুবলীগের কমিটি নিয়ে দৌড়ঝাপ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪
  • ৫৫৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিলুপ্ত উপজেলা যুবলীগের কমিটি নিয়ে দৌড়ঝাপ শুরু হয়েছে। হবিগঞ্জ জেলা যুবলীগ ছাড়াও ঢাকা কেন্দ্রিক শক্ত লবিং চলছে। চলতি মাসেই নবীগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি গঠন নিয়ে সরব তৃণমূল যুবলীগ। দলীয় সূত্র জানায়, মেয়াদ উত্তীর্ণ যুবলীগের কমিটি গত বছর বিলুপ্ত হয়। উদীয়মান ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত হয়েছে। এনিয়ে ক্ষমতাসীন জোটের নিয়ামক শক্তি যুবলীগ এবং ছাত্রলীগের কমিটি নিয়ে বিশৃংখলা দেখা দেয়। অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী নিহত হন। দীর্ঘদিন ধরেই প্রবাসে রয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি আলী আহমদ মুসা। সাধারণ সম্পাদক একক ভাবেই যুবলীগ পরিচালনা করেন। এনিয়ে বিভক্তি দেখা দেয়। যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ খয়রুল বশর চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি লোকমান খাঁন, সাধারন সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু নতুন কমিটি নিয়ে লবিং শুরু করেন। সময় ক্ষেপন করে উপজেলা যুবলীগ। এক পর্যায়ে গত বছর যুবলীগের কমিটি বিলুপ্ত হয়। শুরু হয় দৌড়ঝাপ। হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম যুক্তরাজ্য চলে যান। সামনে চলে আসে উপজেলা নির্বাচন। ২৩ মার্চ উপজেলা নির্বাচনে পরাজিত হন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল চৌধুরী সেলিম। নির্বাচনে বিজয়ী হন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী। নির্বাচনের আগেই দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে ফজলুল হক চৌধুরী সেলিমকে দল থেকে বহিস্কার করা হয়। বিলুপ্ত যুবলীগ ও ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে লবিং জমে উঠে। যুবলীগের কমিটি নিয়ে সরব হন সাবেক ছাত্রলীগ আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের সাথে দেখা করেন তারা। ঢাকা কেন্দ্রিক লবিং শুরু হয়। কমিটি নিয়ে উপজেলা আওয়ামীলীগের বর্তমান ও সাবেক নেতারা সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই এর অবসান হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com