মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে মেলার নামে জুয়া পুলিশের উপস্থিতিতে পণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মেলার নামে জুয়ার আসর বসিয়ে গ্রামবাসীর ধাওয়া খেলেন পুলিশের এক কনস্টেবল। পরে পুলিশ এসে জুয়ার আসর পণ্ড করে দেয়। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে পানিউমদা ইউনিয়নের নোয়াগাও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গ্রামবাসী জানান, ওই রাতে গ্রামে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় গোপলার বাজার পুলিশ ফাঁড়ির জনৈক গাড়ি চালক কনস্টেবল উপস্থিত হয়ে জুয়ারীদের কাছ থেকে টাকা আদায় করে জুয়ার আসর বসান। এ গ্রামবাসী প্রতিবাদ করলে পুলিশ সদস্যের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্রামবাসী ধাওয়া করে। পরে গ্রামের মেম্বার বিষয়টি নবীগঞ্জ থানার ওসিকে জানান। ওসির নির্দেশে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে জুয়ার আসরটি পণ্ড করে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com