কিবরিয়া চৌধুরী, স্টাফ রিপোর্টার ঃ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়ার লন্ডন থেকে নবীগঞ্জ শুভাগমণ উপলে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের পানিউমদা বাজার থেকে বিশাল মটর সাইকেল শোভা যাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। প্রায় এক হাজার মোটর সাইকেল যোগে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল সহ বিভিন্ন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, বেসরকারী টিভি চ্যানেল বৈশাখি টেলিভিশন ও দৈনিক সকালের খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রাসেল চৌধুরীকে একটি মিথ্যা হত্যা মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মুসলেহ উদ্দিন হত্যা মামলার ফাইনাল রিপোর্ট গ্রহণ করে কথিত হত্যা মামলার আসামী রাসেল চৌধুরীসহ সকল
বানিয়াচংয়ে মাদ্রাসার শিশু ছাত্র খুন কলেজ ছাত্র খালাতো ভাই আটক মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের লিটন মিয়া নামে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্র বানিয়াচংয়ে নির্মম খুন হয়েছে। সে ওই গ্রামের জালাল মিয়া ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইকরাম গ্রামের কাশেম মেম্বারের বাড়ির কাছ থেকে লিটনের লাশ উদ্ধার করে পুলিশ।
লুটনে মাষ্টার ফাউন্ডেশন চ্যারিটির শুভ উদ্বোধন প্রেস বিজ্ঞপ্তি ॥ বুধবার লুটনের স্থানীয় একটি হলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে অবদানের লক্ষে উদ্ভাবিত হয় ডা: খায়রুল ইসলাম হেলাল এর ব্যক্তিগত চ্যারিটি সংস্থা মাষ্টার ফাউন্ডশন। ডা: খায়রুল ইসলাম হেলাল এর সভাপত্বিতে এবং ইফতেখার আলম এর পরিচালনা উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-০১
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ-লাখাই এর শিক্ষার উন্নয়নে এক যুগান্তকারী পরির্বতন করা হয়েছে। বর্তমান সরকারের সাড়ে ৪ বছরে শতাধিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান, শিক্ষা সামগ্রী প্রদান এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি গত বৃহস্পতিবার লাখাই উপজেলার শিবপুর গ্রামে ৩৭ লাখ টাকা ব্যয়ে শিবপুর সরকারী
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ সরকার কেবল জনগনের কাছে প্রতিশ্র“তি দিতে জানে কিন্তু বাস্তবায়ন করতে জানে না। আওয়ামীলীগের মন্ত্রী এমপিদের দুর্নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন- সরকারী সকল প্রতিষ্টানকে আওয়ামীলীগ দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। কমিশন ছাড়া যেমন কাজ হয়
স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ গোলাম দস্তগীর। গতকাল শনিবার দুপুরে তিনি আত্মীয়তার টানে স্বপরিবারে ছুটে আসেন বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে। স্বপরিবারে পরিদর্শন করেন দর্শনীয় বিভিন্ন স্পটগুলো। ঐতিহাসিক সাগরদিঘীর পরিবেশ বিপর্যয় দেখে বিচারপতি উদ্বেগ প্রকাশ করেন। দীঘির চারপাড় দখলের প্রতিযোগিতার কারণে একদিন দিঘীটি হারিয়ে যাবে বলে
স্টাফ রিপোর্টার ॥ গত বুধবার যুক্তরাজ্যের লোটন শহরে হবিগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী শহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ এনামুর রশীদ জুয়েলের পরিচালনায় হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার জিল্লুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ তাজ
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সাহসী ভূমিকায় ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও নামক স্থানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ কুখ্যাত ডাকাত আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, মাধবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের চান মিয়ার পুত্র তৌহিদ মিয়া (২৫), বাহুবল উপজেলার মোজাহারপুর গ্রামের খোরশেদ আলীর পুত্র ইয়াকুব মিয়া (৩০) ও একই গ্রামের মৃত
স্টাফ রিপোর্টার ॥ শহরের মাছুলিয়া গ্রামে নির্মান শ্রমিক শাহীনের মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে আসামী করে মামালা দয়ের করায় প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। সভায় বক্তারা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার বালিখাল বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও এডভোকেট আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ৩৬টি গ্রামের লোকজন উপস্থিত
স্টাফ রিপোর্টার ॥ রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাহুবলের তারাপাশা গ্রামে দু’দলের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জিতু মিয়া ও একই গ্রামের সুন্নত আলীর মধ্যে দীর্ঘ দিন ধরে একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল দুপুর ১২ টার দিকে
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজ চালক নিহত ॥ সড়ক অবরোধ শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে। নিহত সিএনজি চালাকের নাম হারুন মিয়া (২৮)। সে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার তাহের মিয়া পুত্র। গতকাল শুক্রবার ভোরের দিকে শায়েস্তাগঞ্জ-পুরানবাজার সড়কের পল্লী বিদ্যুত অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নারীর আগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্টান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপুরক বিষয়ক নারীদের অংশ গ্রহনে আপনারা আছেন কেমন? বিষয়ক সংলাপ গতকাল নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সঞ্চালনায় উন্মুক্ত সংলাপে বক্তব্য রাখেন
স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষার পরিবেশ পর্যবেক্ষন করতে উমেদনগর পৌর হাইস্কুল পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল সাড়ে ১০ টায় উমেদনগর পৌর হাইস্কুলে পৌছুলে মেয়র ও স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব জি, কে গউছকে স্বাগত জানান প্রধান শিক্ষক কাজী এম এ জলিলসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। মেয়র ৬ষ্ট হতে